সুন্দরবনে গ্রেফতার ২ জন জলদস্যু
দি নিউজ লায়ন ; শুক্রবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবনের নদী পথ থেকে গ্রেফতার করে ২ জন জলদস্যুকে। বাজেয়াপ্ত করা হয় দুষ্কৃতীদের নৌকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীরে এবং বাংলাদেশের জলের সীমান্তে নদীর জলপথে টহল দিচ্ছিল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ বাহিনী।আর এই টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন নৌকা কে দেখতে পায় কোষ্টাল পুলিশ।
এরপর হরিখালী ফরেস্টের কাছে সন্দেহভাজন নৌকাটিকে আটকে দেয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা।সেই সময় হঠাৎই নৌকা থেকে কয়েক জন দুষ্কৃতী পুলিশ কে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।এরপর ক্যানিং সি আইয়ের উপস্থিতিতে বিএসএফ ও বনবিভাগের পুলিশের যৌথ অভিযানে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে।ধৃতদের নাম পলাশ মন্ডল ও সুব্রত মন্ডল।
ধৃতদের বাড়ি সুন্দরবন কোস্টাল থানার সাতজেলিয়া ও শান্তিগাছি এলাকায়।পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া নৌকাটি বাজেয়াপ্ত করে।পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে জল পথে অভিযান চালিয়ে ২ জন জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নৌকাটি বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Post a Comment